রাজবাড়ীতে বাণিজ্যিকভাবে মধু চাষে মিলবে ১০ কোটি টাকার মধু
- Thu, 01 Feb 2024
রাজবাড়ী জেলায় বিভিন্ন কৃষি মাঠে সরিষা ফুলের মাঠে বাণিজ্যিকভাবে মধু চাষে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা রাজবাড়ীর বিভিন্ন স্থানে মৌমাছির বাক্সসহ অবস্থান নিয়েছেন। তারা সরিষা ক্ষেতের আইলে শতশত কৃত্রিম মৌবক্স স্থাপন করেছে। মৌয়ালরা মৌমাছি আকর্ষনের জন্য রানী মৌমাছি প্রতিটি বক্সে ডুকিয়ে দিয়েছে। আর তাতেই প্রতি দিন হাজার হাজার মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে ওই সব কৃত্রিম মৌবক্সে জমা করছে। চলতি মৌসুমে এ অঞ্চল থেকে ১০ কোটি টাকার মধু সংগ্রহ হবে বলে আশা করছেন মৌয়ালরা।
আরো সংবাদ
AD HERE



