হাউছিদের অবরোধে ২ মাসে ইসরাইলের ক্ষতি ৩ বিলিয়ন ডলার
- Wed, 31 Jan 2024
লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হাউছিদের অবরোধের ফলে ইসরাইলের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ নৌপথকে হাউছিরা ঘেরাও করে রাখার ফলে ইসরাইলি অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে। গত দুই মাসেই তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে তিন বিলিয়ন ডলার।
এই অবরোধের প্রভাব সুয়েজ খালের ওপরও পড়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিপিং লাইনটি দিয়ে এখন জাহাজ চলাচল বাধার মুখে পড়েছে। উল্লেখ্য, এই খাল দিয়ে প্রতি বছর বিশ্বের ১২ ভাগ জাহাজ চলাচল করে।
হাউছিদের অবরোধের কারণে খুব কম জাহাজই লোহিত সাগরে প্রবেশ করতে পারছে। ফলে সুয়েজ খালের মাধ্যমে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।
আরো সংবাদ
AD HERE



