শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

ইরানের সাথে সরাসরি যুদ্ধ নয় : হোয়াইট হাউস

ইরানের সাথে সরাসরি যুদ্ধ নয় : হোয়াইট হাউস - ছবি : নিউজমিডিয়া24

জর্ডানে ইরানের মদতপুষ্ট শান্তিকামী গোষ্ঠী মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে বলে পেন্টাগনের অভিযোগ। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

তিনি জানিয়েছেন, ‘ইরানকে কিভাবে জবাব দেয়া হবে তা ঠিক করবেন প্রেসিডেন্ট নিজে। কবে, কিভাবে এ কাজ করা হবে তা সম্পূর্ণ প্রেসিডেন্টের হাতে।’

তবে, এই মুহূর্তে নতুন করে কোনো যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা। ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে না যুক্তরাষ্ট্র। বরং যে পরিমাণ ক্ষতি ইরানের মদতপুষ্ট গোষ্ঠী করেছে, সেভাবেই তাদের জবাব দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মূলত, রোববারের এই আক্রমণের পর প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ‘ইরানকে এর জবাব দেয়া হবে।’

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের জানিয়েছেন, ‘ইরান যুদ্ধে যেতে চাইছে, এমনটা তাদের মনে হচ্ছে না। আমেরিকা সরাসরি যুদ্ধে না গেলেও যোগ্য জবাব তেহরানকে দেয়া হবে। এবং তা অতি দ্রুতই দেয়া হবে। সিং একটি নির্দিষ্ট শান্তিকামী গোষ্ঠীর নামও বলেছেন।

তার বক্তব্য, ‘যারা জর্ডানে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, তাদের নাম কাতাইব হেজবোল্লাহ। তারা যে আক্রমণ চালিয়েছে, তাতে ইরানের মদত স্পষ্ট। আমেরিকার হাতে নির্দিষ্ট প্রমাণ আছে।’ যদিও ইরান এই হামলায় তাদের যোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।’

জর্ডানও জানিয়েছে, ‘ঘটনাটি তাদের এলাকায় হয়নি। সীমান্তের অন্য ধারে সিরিয়ার ভিতর ঘটেছে।’

আমেরিকা অবশ্য নির্দিষ্ট করে জানিয়েছে, ‘সীমান্তে জর্ডানের দিকে তাদের যে ঘাঁটি আছে সেখানেই ড্রোন হামলা চালানো হয়েছিল।’

মৃত সৈনিকের পরিচয় :
সোমবার মৃত সৈনিকদের পরিচয়ও প্রকাশ করেছে পেন্টাগন। রোববারের ড্রোন আক্রমণে আমেরিকার রিসার্ভ ফোর্সের সেনাদের মৃত্যু হয়েছে। তাদের বেস জর্জিয়ায়। এর মধ্যে ২৪ বছরের এক নারী আছে। তার বাবা দেহ চিহ্নিত করেছেন। ওই নারী স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এ দিকে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

সূত্র : ডয়চে ভেলে

আরো সংবাদ


AD HERE