শীতে তীব্র দূষণের কবলে রাজধানীবাসী
- Tue, 30 Jan 2024
রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার সকালে সূর্য উঁকি দিলেও কুয়াশা কাটতে পারেনি সেভাবে। ঠাণ্ডাভাব রয়েছেই। এমন অবস্থায় ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। সকাল ৮টা ৫৫ মিনিটে ২৬৯ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী।
এ সময় ঘানার আক্রা, উগান্ডার কাম্পালা ও ভারতের মুম্বাই যথাক্রমে ২০৯, ১৮৯ ও ১৮৮ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে।
আরো সংবাদ
AD HERE



