শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

সালমান, শাহরুখ, আমির- হিন্দু যোগ থাকলেও রামমন্দিরে বাদ ৩ খানই

সালমান, শাহরুখ, আমির- হিন্দু যোগ থাকলেও রামমন্দিরে বাদ ৩ খানই - ছবি : নিউজমিডিয়া24

বলিউডি খানদান-এর অন্দরমহলে কিন্তু হিন্দু যোগ একাধিক। শাহরুখ খান বিয়ে করেছেন হিন্দু কন্যা গৌরী শর্মাকে। ছবিমুক্তির আগে নিয়মিত বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে যান। সালমান খানের মা সালমা মহারাষ্ট্রীয়। ভাইয়ের সাবেক বৌ মালাইকা অরোরা। বাড়িতে প্রতি বছর গণেশ পূজা হয় তার। আমির খানেরও প্রথম স্ত্রী রিনা দত্ত হিন্দু। মেয়ে ইরা খানের বিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের ছেলে নূপুর শিখরের সাথে। হিন্দু ধর্ম মেনে। তারপরও অযোধ্যার রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না শাহরুখ-সালমান-আমির! অথচ সারা বলিউড নিমন্ত্রিত ছিল। বাদ কেবল নেই তিন খান! অনেকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। বিস্মিত বলিউড। যদিও কেউ টুঁ শব্দ করেননি।

আরো সংবাদ


AD HERE