আবার হাউছি হামলা, তেল ট্যাংকারে আগুন

আবার হাউছি হামলা, তেল ট্যাংকারে আগুন - ছবি : নিউজমিডিয়া24

ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধাদের হামলায় ইডেন উপসাগরে একটি তেল ট্যাংকারে আগুন লেগে গেছে। ফলে বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুটটি দিয়ে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।

মার্লিন লুয়ান্ডা তেল ট্যাংকারটির পরিচালনা প্রতিষ্ঠান ট্রাফিগুরা শুক্রবার জানিয়েছে, লোহিত সাগর পাড়ি দিয়ে ইডেন উপসাগরে পৌঁছার পর ট্যাংকারটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

ইরান-সমর্থিত হাউছি যোদ্ধারা হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই হামলা চালিয়েছে। তারা আরো জানায়, এই হামলা হলো আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের জবাব এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ঘোষণা।

ব্রিটেনভিত্তিক ট্রাফিগুরা জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যালোচনা করছে। আর সামরিক জাহাজগুলো এই অঞ্চল দিয়ে চলাচলকারীদের সামরিক পাহারা দেয়া হচ্ছে। ব্রিটিশ সরকার এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।


আরো সংবাদ


AD HERE