ঢাকা-মস্কো সম্পর্কে আরো উন্নতির প্রত্যাশা রুশ রাষ্ট্রদূতের

ঢাকা-মস্কো সম্পর্কে আরো উন্নতির প্রত্যাশা রুশ রাষ্ট্রদূতের - ছবি : নিউজমিডিয়া24

নবনির্বাচিত সরকারের মাধ্যমে ঢাকা ও মস্কোর সম্পর্কের আরো উন্নতি হবে এবং জনগণের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিৎস্কি।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫২তম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রদূত এ কথা বলেছেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও মস্কো ও ঢাকার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে।

২০২৩ সালে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছে। যেমন- সেপ্টেম্বরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রথম বাংলাদেশ সফর; প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং নভেম্বরে চট্টগ্রাম বন্দরে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের শুভেচ্ছা সফর।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে রাশিয়া। বিভিন্ন কৃষি-শিল্পজাত পণ্য, বিশেষ করে গম ও সারের অন্যতম প্রধান সরবরাহকারীও।’


আরো সংবাদ


AD HERE