টি২০ বিশ্বকাপ : ভারত-পাক ম্যাচ খেলা হবে অস্থায়ী গ্যালারিতে
- Thu, 18 Jan 2024
অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়ান হাফের তৈরি অস্থায়ী ড্রপ-ইন পিচগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গেমগুলোর জন্য ব্যবহার করা হবে। ৯ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তানের মধ্যে মার্কি ম্যাচের জন্য ৩৪ হাজার ধারণক্ষমতার একটি অস্থায়ী বসার গ্যালারি তৈরি করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি।
আইসিসির ইভেন্ট ডিরেক্টর ক্রিস টেটলি জানিয়েছেন যে হাই-প্রোফাইল ভারত বনাম পাকিস্তান ম্যাচটি নাসাউ কাউন্টি মাঠে অনুষ্ঠিত হবে, যা ম্যানহাটনের পূর্ব থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের যেকোনো মাঠের চেয়ে এখানে বেশি দর্শকের সমাগম হবে। এমনকি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের থেকেও বেশি দর্শক আসবে বলে মনে করা হচ্ছে।



