ইরাকে মোশাদের স্পাই হেডকোয়ার্টারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ইরাকে মোশাদের স্পাই হেডকোয়ার্টারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ - ছবি : নিউজমিডিয়া24

ইরাকের কুর্দিস্তানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের স্পাই হেডকোয়ার্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে ইরাকি সূত্র জানিয়েছে। ইরানের ইসলামিক রেভুলশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার কথা স্বীকার করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় নগরী ইরবিলের কাছে এই হামলাটি হয়। ইরান একই সময় সিরিয়ার নির্দিষ্ট একটি স্থানে হামলা চালিয়েছে।

কুর্দিস্তান সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ইরান কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চারজন নিহত এবং অন্য ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রখ্যত কুর্দি ব্যবসায়ী পেশরাও দিজায়িসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন।

আরো সংবাদ


AD HERE