বাড্ডার ইউনাইটেড হাসপাতাল বন্ধ, যা বলছে কর্তৃপক্ষ

বাড্ডার ইউনাইটেড হাসপাতাল বন্ধ, যা বলছে কর্তৃপক্ষ - ছবি : নিউজমিডিয়া24

খতনার জন্য অজ্ঞান করার পর এক শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর সাতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালটিতে আয়ান আহমেদ নামে এক শিশুর মৃত্যুর পর তার বাবার অভিযোগের প্রেক্ষিতে অধিদফতরের কর্মকর্তারা গত ১০ জানুয়ারি মেডিক্যাল কলেজ হাসপাতালটি পরিদর্শন করেন।

সেখানে গিয়ে দেখা যায়, নিবন্ধন ছাড়াই এতদিন চলছিল প্রতিষ্ঠানটি। এমন কী এই নামে কখনো নিবন্ধনের আবেদনও করা হয়নি।

তাদের রিপোর্ট অনুযায়ী গতকাল রোববার হাসপাতালটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যথাযথ নিয়ম মেনে মূল প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড নামে নিবন্ধন আবেদন করা হয়েছিল। যেটি বর্তমানে প্রক্রিয়াধীন। আর মেডিক্যাল কলেজ চালুর পরই সেখানে চিকিৎসা সেবা দেয়া শুরু হয়েছিল’।

স্বাস্থ্য অধিদফতরের আদেশে যা আছে
রোববার স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তি দিয়ে হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা আছে, স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটি পরিদর্শন কালে কর্তৃপক্ষ যথাযথ লাইসেন্স দেখাতে করতে ব্যর্থ হয়।



আরো সংবাদ


AD HERE