লুটেরা গোষ্ঠীর কালো থাবায় দেশ

লুটেরা গোষ্ঠীর কালো থাবায় দেশ - ছবি : নিউজমিডিয়া24

বাংলাদেশে আজকাল বহু কিছু ঘটে চলেছে, যা শুধু মূল্যবৃদ্ধি নয় বরং দেশ ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অথচ এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতে শোনা যায় না।

দেশের বর্তমান রাজনীতি, সমাজ ও অর্থনীতির বিভিন্ন বিষয়াবলি পর্যালোচনা করলে দেখা যায়, শাসকদলের ইউনিয়ন পর্যায়ের নেতারাও এখন কোটিপতি। এমনকি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র ও যুব নেতারাও কোটিপতি হয়ে গেছে। অনেকের গাড়ি, বাড়ি হয়েছে। অথচ তারা এখনো কর্মজীবনে প্রবেশ করেননি। ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে এ গোষ্ঠী শুধু যে নিজেরা সম্পদশালী বনে যাচ্ছে তাই নয়। এদের অনৈতিক কার্যক্রম ও কর্মকাণ্ড দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মূল্যবোধ ধ্বংস করে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও অজানা-অচেনা গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। ছেলেবেলায় প্রাথমিক বিদ্যালয়ে যে বাক্যটি প্রতিনিয়ত আমাদের শেখানো হতো, ‘লেখা-পড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’, প্রবাদটি বাংলাদেশের বর্তমান সমাজে আর কার্যকর নেই। তাহলে স্বভাবত মনে প্রশ্ন জাগে; গত দশকে দেশে কি আরো বহুমাত্রিক সিন্ডিকেট গড়ে উঠেছে। এর সোজাসাপটা উত্তর অবশ্যই। বর্তমানে সবকিছু এখন বিভিন্ন সিন্ডিকেট সদস্যদের দখলে। তাহলে স্বভাবত প্রশ্ন উঠে, কারা এসব সিন্ডিকেটের সদস্য। কারা এসব সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। চিন্তা করে সময়ের অপচয় করার প্রয়োজন নেই। এদিক-সেদিক একটু তাকালে সহজে উত্তর পেয়ে যাবেন।

আরো সংবাদ


AD HERE