প্রহসনের নির্বাচন প্রতিহত করা না গেলে দেশ মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে
- Sat, 06 Jan 2024
অবৈধভাবে সরকারের ক্ষমতা দখলের ষড়যন্ত্র মোকাবেলায় এবং কথিত নির্বাচন প্রত্যাখান করে সকলকে ভোটদানে বিরত থাকার আহবান জানিয়ে আহূত ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্পটে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াত নেতারা এ সময় সরকারের পাতানো, সাজানো ও ভাঁওতাবাজির নির্বাচন প্রত্যাখান করতে সকলকে ভোটদানে বিরত থাকার আহবান জানান এবং অবিলম্বে কথিত নির্বাচন বাতিল, সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।
কর্মসূচি পালনকালে জামায়াত নেতারা বলেন, ‘সরকারের নির্বাচনের নামে সার্কাস ও চরদখলের ষড়যন্ত্র মোকাবেলায় বীরজনতা স্বতঃস্ফূর্ত রাজপথে নেমে এসেছে। তারা ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে সরকারের পাতানো ও প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা সরকারের নীলনকসার নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদান থেকে বিরত থাকার আহবান জানান। অন্যথায় দেশ মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।



