শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের

সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের - ছবি : নিউজমিডিয়া24

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে বলে মঙ্গলবার তার আইনজীবী জানিয়েছেন। এদিকে, দেশটিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার দখল নেয়া সামরিক বাহিনী বিরোধীদের বিরুদ্ধে তাদের তৎপরতা আরো বৃদ্ধি করেছে।

রাজধানী নাইপিদোর এক আদালতে বিচারকের সাথে বৈঠক শেষে আইনজীবী খিন মাউং জাও সাংবাদিকদের বলেন, গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার হওয়া সু চির বিরুদ্ধে ইতোমধ্যে অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়েছে। নতুন করে আনা অভিযোগে তার বিরুদ্ধে এমন এক আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে যা করোনাভাইরাস বিধিনিষেধ লঙ্ঘনকারীদের বিচারের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

আরো সংবাদ


AD HERE