বিমান হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের, প্রতিশোধের ঘোষণা হাউছিদের
- Mon, 01 Jan 2024
ইরান-সমর্থিত ইয়েমেনভিত্তিক হাউছি গ্রুপ তাদের যোদ্ধা নিহত হওয়ার বদলা নেয়ার কথা ঘোষণা করেছে। আর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হাউছিদের বিরুদ্ধে আরো বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে।
গত রোববার দক্ষিণ লোহিত সাগরে হাউছিরা একটি কন্টেইনার জাহাজের ওপর হামলা চালানোর পরিকল্পনা করার সময় যুক্তরাষ্ট্র তাদের নৌকাগুলো ডুবিয়ে দেয়। এ সময় হাউছিদের কয়েজন নিহতও হয়।
রোববার সকালে মায়েস্ক হ্যাঙ্গঝু কন্টেইনার জাহাজাটি এসওএস পাঠিয়ে জানায় যে তারা চারটি হাউছি নৌকায় আক্রান্ত হয়েছে। হাউছিরা এ সময় জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাতে ওঠার চেষ্টা করে বলে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।
জাহাজটি আক্রান্ত হয়েছে মর্মে খবর পাওয়ার পর ইউএসএস আইজেনহাওয়ার এবং ইউএসএস গ্রাভেলি থেকে মার্কিন হেলিকপ্টারগুলো সেখানে আসে। এ সময় তাদের দিকেও গুলিবর্ষণ করে হাউছিরা। হেলিকপ্টার থেকে পাল্টা গুলি করে চারটি নৌকার তিনটিকে ডুবিয়ে দেয়, এগুলো থাকা হাউছি যোদ্ধাদের হত্যা করে। হাউছিদের চতুর্থ নৌকাটি পালিয়ে যায়।



