নিউজিল্যান্ডে সিরিজ জেতা হলো না টাইগারদের
- Sun, 31 Dec 2023
স্বল্প পুঁজি নিয়েই লড়াই জমিয়ে তুলেছিলেন বোলাররা। জাগিয়ে তুলেছিলেন অবিশ্বাস্য কিছুর সম্ভাবনা। স্বপ্ন বাঁধতে শুরু করেন সমর্থকেরা। তবে সেই স্বপ্ন সত্যি হয়নি, চেষ্টা করেও শরিফুল-মেহেদিরা পেরে উঠেননি। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের অপেক্ষা দীর্ঘ হলো বাংলাদেশের।
রোববার ভোর ৬টায় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে কিউই বোলারদের তোপের মুখে বাংলাদেশ গুঁটিয়ে যায় ১৯.২ ওভারে মাত্র ১১০ রানে। জবাবে ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান তুলতেই বৃষ্টি নামে বে ওভালে। ফলে বৃষ্টি আইনে ১৭ রানে বিজয়ী ঘোষণা করা হয় নিউজিল্যান্ডকে।
আরো সংবাদ
AD HERE



