রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

৫ মাসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১১০৮ মামলা, আসামি প্রায় ১ লাখ

৫ মাসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১১০৮ মামলা, আসামি প্রায় ১ লাখ - ছবি : নিউজমিডিয়া24

গত পাঁচ মাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ হাজার ১০৮টি মামলা হয়েছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ২৮ জুলাই থেকে ৯৯ হাজার ৩৮১ জন নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫৫ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। ছয়টি মামলায় ৪২৯ জনের অধিক নেতাকর্মীকে (এজাহারনামীয়সহ অজ্ঞাত) আসামি করা হয়েছে।

তিনি বলেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে অদ্যাবধি বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৭ হাজার ২০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ হাজার ১০৮টির অধিক মামলায় প্রায় ৯৯ হাজার ৩৮১ জনকে আসামি করেছে। ৯ হাজার ৩৯৯ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এছাড়া সাংবাদিকসহ ২৭ জন নিহত হয়েছেন বলে জানান বিএনপির এই মুখপাত্র।


আরো সংবাদ


AD HERE