শিশুদেরও নগ্ন করে আটকে রেখেছে ইসরাইলি বাহিনী

শিশুদেরও নগ্ন করে আটকে রেখেছে ইসরাইলি বাহিনী - ছবি : নিউজমিডিয়া24

জা উপত্যকায় ইসরাইলি বাহিনী পুরুষদের পাশাপাশি শিশুদেরও নগ্ন করে আটকে রাখার ভিডিও প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজার একটি স্টেডিয়ামে তাদেরকে জড়ো করে রেখেছে।

সিএনএনের প্রকাশিত এক খবরে বলা হয়, ভিডিওটিতে দুটি শিশুকে কেবল আন্ডারওয়্যার পরে হাত উঁচু করে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের নির্দেশে স্টেডিয়ামের ভেতরে যাচ্ছে।

আরেকটি ক্লিপে দেখা যায়, ওই শিশু দুটি তাদের পোশাক খুলে আরো কয়েকজন কিশোর ও প্রাপ্তবয়স্ক লোকের সাথে লাইনে দাঁড়াচ্ছে।

সিএনএন জিওলোকেশনে ছবির স্থানটি গাজা সিটির ইয়ারমুক স্টেডিয়াম হিসেবে শনাক্ত করেছে। ইউরো-মেটিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, তারা এই স্টেডিয়ামে ফিলিস্তিনিদের আটক রাখার প্রমাণ পেয়েছে।

আরো সংবাদ


AD HERE