রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানি করবে সরকার

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানি করবে সরকার - ছবি : নিউজমিডিয়া24

সরকারি বিতরণব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। দরপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে গম সরবরাহের জন্য মনোনীত করেছে খাদ্য মন্ত্রণালয়।

প্রতি মেট্রিক টনের দর ৩১৫.২৯ ডলার হিসাবে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৫০০ ডলার। বাংলাদেশী মুদ্রায় ব্যয় ১৭৩ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা (প্রতি ডলার ১১০.০০ টাকা হিসেবে)। আজ বুধবার অনুষ্ঠেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

আরো সংবাদ


AD HERE