শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

ইসরাইলি হামলায় সিরিয়ায় ইরানি সিনিয়র কমান্ডার নিহত

ইসরাইলি হামলায় সিরিয়ায় ইরানি সিনিয়র কমান্ডার নিহত - ছবি : নিউজমিডিয়া24

সিরিয়ার রাজধানী দামেস্কে এক ইসরাইলি বিমান হামলায় ইরানের রেভুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) সিনিয়র উপদেষ্টা সৈয়দ রাজি মুসাভি নিহত হয়েছেন। সোমবার তাকে হত্যা করা হয়। ইরান এই খবরের সত্যতা নিশ্চিত করে এর প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে।

তিনি ইরান ও সিরিয়ার মধ্যকার সামরিক যোগাযোগে সমন্বয়ের দায়িত্বে ছিলেন। ফলে এই অঞ্চলে মিত্র এবং প্রক্সিদের মধ্যকার নেটওয়ার্কে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, দামেস্কের উপকণ্ঠে জেইনাবিয়া জেলায় কয়েক ঘণ্টা আগে এক জায়নবাদী হামলায় নিহত হয়েছেন।

এক পৃথক বিবৃতিতে রাষ্ট্রীয় টিভিতে আইআরজিসি জানায়, এই অপরাধের জন্য জায়নবাদী সরকারকে মূল্য দিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নিয়মিত সম্প্রচার স্থগিত করে মুসাভির নিহত হওয়ার খবর প্রচার করে তাকে সিরিয়ায় সবচেয়ে অভিজ্ঞ আইআরজিসি উপদেষ্টা হিসেবে অভিহিত করা হয়।


আরো সংবাদ


AD HERE