যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২
- Sun, 24 Dec 2023
আজ রোববার ভোর সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর থেকে পণ্যবাহী ট্রাকটি নিয়ে তারা যশোর যাচ্ছিলেন। রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের লাশ উদ্ধার করে।
নিহত পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাগমারি গ্রামে। আর নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুরে। দুর্ঘটনা কবলিতট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
আরো সংবাদ
AD HERE



