শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য যে পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ শামি

ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য যে পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ শামি - ছবি : নিউজমিডিয়া24

অর্জুন পুরস্কার পাচ্ছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বিশ্বকাপ ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্সের পর, ক্রীড়াজগতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি।

আগামী বছর ৭ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হবে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার এই ঘোষণা করা হয়েছে। ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন সে দেশের রাষ্ট্রপতি।

ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, এবার মোহাম্মদ শামিসহ ২৬ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেয়া হবে। এর পাশাপাশি ব্যাডমিন্টন তারকা জুটি চিরাগ শেঠি এবং সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডিকে খেলারত্ন পুরস্কার প্রদান করা হবে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে এবং যথাযথ পর্যালোচনার পর সরকার এই সকল খেলোয়াড়, কোচ ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য স্থির করেছে। সমস্ত পুরষ্কার প্রাপ্ত খেলোয়াড়, কোচ এবং সংস্থাগুলোর তালিকাও প্রকাশ করেছে ক্রীড়া মন্ত্রণালয়।


আরো সংবাদ


AD HERE