নির্বাচনী খেলা বাদ দিয়ে ঘোষণা দিলে রাষ্ট্রের টাকার অপচয় হয় না

নির্বাচনী খেলা বাদ দিয়ে ঘোষণা দিলে রাষ্ট্রের টাকার অপচয় হয় না - ছবি : নিউজমিডিয়া24

আগামীকালের মধ্যেই ঠিক হয়ে যাবে কারা এমপি হচ্ছেন। নির্বাচনী খেলা বাদ দিয়ে এখনই তা ঘোষণা করে দিলে রাষ্ট্রের টাকার অপচয় হয় না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার নিকালে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের নামে খেলা হচ্ছে। অবাক লাগে এই শীতের দিনে সরকারি বাহিনী, সরকারি কর্মচারীদের গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার বিরোধী কোনো রাজনৈতিক দল কি অংশ নিচ্ছে এই নির্বাচনে। একটাও না। হয় সরকারি দল, না হয় ১৪ দলীয় জোট না হয় মহাজোট অথবা তাদের অনুগত কোনো রাজনৈতিক দল অংশ নিচ্ছে এই নির্বাচনে।

নজরুল ইসলাম খান বলেন, আরো ভালো হতো যদি কোনো আসনে চারজন প্রার্থী থাকে তবে ব্যালটে ৪টা বিভিন্ন আকৃতিক নৌকার প্রতীক থাকতো, যেটাতে পছন্দ হয় সেটাতে তারা ভোট দিলেই হতো।

আরো সংবাদ


AD HERE