হামাসের কৌশল বুঝতে না পেরে হতাশ ইসরাইলি বাহিনী
- Sun, 17 Dec 2023
গাজা উপত্যকায় দীর্ঘ ৭১ দিন ধরে অভিযান চালিয়েও হামাসের কৌশল বুঝতে পারছে না ইসরাইলি বাহিনী। এর মধ্যেই হামাসের হাতে তিন বন্দীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তারা। তাছাড়া হামাসের যুদ্ধক্ষমতাও খুব হ্রাস করতে পারেনি। এমন প্রেক্ষাপটে ইসরাইলি সৈন্যদের মধ্যে হতাশা ভর করেছে বলে ইসরাইলের একটি পত্রিকা জানিয়েছে।
গাজা যুদ্ধে ইসরাইল তার সব ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। কিন্তু তারপরও কাঙ্ক্ষিত সাফল্য এখনো পায়নি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পর্যবেক্ষণ পোস্ট, স্নাইপার অবস্থান, মর্টার লাঞ্চার, অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, কমান্ড সেন্টার, আর্ম ক্যাশে তাদেরকে অস্থির করে ফেলেছে। সেইসাথে আছে মাটির নিচে থাকা হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক।
ইসরাইলি সূত্র জানিয়েছে, হামাসের হাতে আটক পণবন্দীদের শনাক্ত করতে না পারায় তারা সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়েছে।
ওই তিনজন নিহত হওয়ার বিষয়টি তাদেরকে আরো বেশি রহস্যে ফেলে দিয়েছে। হামাসের হাত থেকে তারা কিভাবে পালাতে সক্ষম হলো, তারা তা বুঝতে পারছে না। তারা কি আসলেই পালিয়েছিল, নাকি হামাসই তাদেরকে ছেড়ে দিয়েছে?- এই প্রশ্নের জবাব পাচ্ছে না। আর হামাস তাদের ছেড়ে দিলে তা কত দিন আগে দিয়েছে? এই কয় দিন তারা কোথায় ছিল?
ইসরাইলের সাউদার্ন কমান্ডের এক সিনিয়র অফিসার প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন। এতে দেখা যায়, ইসরাইলের এক সৈন্য কয়েক ডজন দূরের এক ভবন থেকে অন্য একটি বাড়িতে ওই তিনজনকে দেখতে পায়।



