শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

শ্রদ্ধা-ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি

শ্রদ্ধা-ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি - ছবি : নিউজমিডিয়া24

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি।

ভোরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জনতার ঢল নামে। বিজয় র‍্যালিতে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো স্মৃতিসৌধ এলাকা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল বৃদ্ধি পাচ্ছে। নানান শ্রেণি-পেশার সব বয়সী মানুষ স্মৃতিসৌধে ছুটে এসেছেন। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নানান রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। কেউ কেউ আবার বাদ্যযন্ত্র বাজিয়ে বিজয় দিবস উদযাপনে মেতেছেন। কারো কারো কণ্ঠে শোনা যাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা দীপ্ত নানান স্লোগান।

আরো সংবাদ


AD HERE