গাজা নিয়ে হামাসপ্রধানের হুঁশিয়ারি

গাজা নিয়ে হামাসপ্রধানের হুঁশিয়ারি - ছবি : নিউজমিডিয়া24

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বুধবার বলেছৈন, যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে যেকোনো পরিকল্পনা যদি তাদেরকে বাদ দিয়ে করা হয়, তবে সেটা হবে স্রেফ বিভ্রম।

টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় হানিয়া বলেন, গাজায় কিংবা ফিলিস্তিনি স্বার্থবিষয় কোনো চুক্তি হামাসকে বা প্রতিরোধ আন্দোলনগুলোকে বাদ দিয়ে করা হবে বিভ্রম।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি মন্তব্যের এক দিন পর হানিয়া এই বক্তৃতা করলেন। নেতানিয়াহু বলেছিলেন, যারা সন্ত্রাসবাদ এবং আর্থিক সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের তিনি গাজায় প্রবেশ করতে দেবেন না।

কিন্তু হানিয়া বলেন, তিনি ইসরাইলি হামলা বন্ধ করতে আলোচনা করতে উন্মুক্ত।

তিনি বলেন, জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তনি রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করার রাজনৈতিক পথে নেতৃত্বে দিতে হামাস আলোচনা করতে প্রস্তুত।

আরো সংবাদ


AD HERE