বিশ্বকাপে মাঠে সিজদা : যা বললেন শামি
- Thu, 14 Dec 2023
ভারতে সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল এবং তার তারকা ফাস্ট বোলার মোহম্মদ শামির জন্য দুর্দান্ত ছিল। ভারতীয় দল লিগ পর্বের সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছিল। একের পর এক জয় নিয়ে তারা ফাইনালে পৌঁছেছিল। কিন্তু একটি খারাপ দিন তাদের জয়ের স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। পুরো জিনিসটি নষ্ট করে দিয়েছিল ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয়েছিল ভারতকে। অন্যদিকে, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি মোহম্মদ শামি। এরপর সুযোগ পেয়ে বিধ্বংসী বোলিং করেন। শামি টুর্নামেন্টে সাতটি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৫.২৬ গড়ে সর্বোচ্চ ২৪টি উইকেট নিয়েছিলেন। মোহম্মদ শামি ছাড়াও জসপ্রীত বুমরাহ এবং মোহম্মদ সিরাজও তাদের দুরন্ত বোলিংয়ের মাধ্যমে বিপক্ষ ব্যাটিং লাইন আপকে শেষ করে দিয়েছিলেন।



