সংকটে কতোটা সহায়ক হবে আইএমএফ’র ঋণ

সংকটে কতোটা সহায়ক হবে আইএমএফ’র ঋণ - ছবি : নিউজমিডিয়া24

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশের জন্য প্রতিশ্রুত মোট ৪৭০ কোটি ডলার ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ৯৮ লাখ ডলার অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আগামীকাল শুক্রবারের মধ্যে এ অর্থ যোগ হবে। এ ছাড়া আরও বিভিন্ন বিদেশি দাতা সংস্থা থেকেও ১৩১ কোটি ডলার দেশের রিজার্ভে যোগ হবে। ফলে এখন থেকে রিজার্ভ কমবে না বরং ভালো হবে। তবে এসব পাওয়া ঋণের অর্থ দিয়ে বাংলাদেশের রিজার্ভের পতন ঠেকানো যাবে না বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এদিকে দ্বিতীয় কিস্তি ছাড়ের পর দেশের অর্থনীতির মূল্যায়ন করে আইএমএফ বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশকে।

আইএমএফ’র ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে? কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে রিজার্ভ আর কমবে না। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী প?রিচালক মো. মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের জন্য প্রতিশ্রুত দ্বিতীয় কিস্তি অনুমোদন করেছে আইএমএফ। আগামী শুক্রবারের মধ্যে এ অর্থ যোগ হবে। এ ছাড়া এডিবি থেকে ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯ কোটি ডলারসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে আরও ৬২ কো?টি ডলার আসবে। সবমিলিয়ে এ মাসে রিজার্ভে যোগ হবে ১৩১ কোটি ডলার (১.৩১ বিলিয়ন)।

আরো সংবাদ


AD HERE