ইসরাইলি কমান্ড কোয়ার্টারে হামলা হিজবুল্লাহর
- Mon, 11 Dec 2023
লেবাননভিত্তিক হিজবুল্লাহ গ্রুপ একটি ইসরাইলি কমান্ড কোয়ার্টারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে। ইসরাইলও স্বীকার করেছে, ওই হামলায় তাদের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে।
ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা গোলায় উত্তর ইসরাইলে তাদের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে।
এতে বলা হয়, উত্তর ইসরাইলের পশ্চিম গ্যালিলিতে সাইরেনের শব্দ শোনা যায়। লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ডে আসা সন্দেহজনক উড়ন্ত টার্গেটগুলো শনাক্ত করা এবং ইসরাইলি ডিফেন্স ফোর্সের অ্যারিয়াল ডিফেন্স অ্যারে সেগুলোর দুটিকে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়।
আরো সংবাদ
AD HERE



