রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

ইসরাইলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামাসের হামলা!

ইসরাইলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামাসের হামলা! - ছবি : নিউজমিডিয়া24

ইসরাইলের একটি পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাস যে হামলা চালিয়েছিল, ওই সময়ই এই ঘটনা ঘটে বলে নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ক্ষেপণাস্ত্রের কোনো ক্ষতি হয়নি। তবে ওই হামলার ফলে যেখানে পরমাণু অস্ত্রগুলো রাখা হয়েছিল, তার কাছাকাছি স্থানে আগুন ধরে গিয়েছিল।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিটসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক কান্স ক্রিস্টেনসেন দাবি করেন, ইসরাইলের কাছে ২৫ থেকে ৫০টি পরমাণু-সক্ষমতার জেরিকো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইন ছবির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়।

গত ৭ অক্টোবর স্থানীয় সময় ১০টার দিকে হামাসের রকেট হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে যায়।


গাজায় ইসরাইলি বাহিনীর ওপর আল-কুদস বিগ্রেডের ভয়াবহ হামলা
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ওপর ভয়াবহ হামলা করার দাবি করেছে আল-কুদস ব্রিগেড। খান ইউনিসের উত্তর ও পূর্ব দিকে তারা ইসরাইলি সৈন্য ও সামরিক যানের ওপর এসব হামলা চালায় বলে জানিয়েছে।

আরো সংবাদ


AD HERE