রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

ব্যাখ্যা দিতে আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব আপিল বিভাগে

ব্যাখ্যা দিতে আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব আপিল বিভাগে - ছবি : নিউজমিডিয়া24

আদালতের আদেশ বাস্তবায়ন না করায় তার ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে ২০ নভেম্বর আদালত অবমাননার অভিযোগে আইজি প্রিজন্স ও সুরক্ষা বিভাগের সচিবকে তলব করেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় তারা হাজির হন। তাদের ছয় কারা কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

আরো সংবাদ


AD HERE