নতুন কারিকুলাম নিয়ে বিতর্ক থামছে না

নতুন কারিকুলাম নিয়ে বিতর্ক থামছে না - ছবি : নিউজমিডিয়া24

নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার প্রতি আগ্রহ কমেছে। সারা বছর শ্রেণীকক্ষের বাইরে হাতে কলমে শিক্ষা আর বছর শেষে সামষ্টিক মূল্যায়নেও পাঠ্যবইয়ের নেই তেমন কোনো গুরুত্ব। আগের নিয়মে পরীক্ষা না থাকায় অভিভাবকদের মধ্যেই ক্ষোভ আর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষার্থীদের স্কুলব্যাগে এখন পাঠ্যবইয়ের তুলনায় নানা ধরনের উপকরণে থাকে ঠাসা। পড়াশোনায়ও তেমন আগ্রহ নেই। বছরের শুরু থেকে অভিভাবকদের অনেকেই নতুন কারিকুলাম নিয়ে তীব্র সমালোচনা করলেও বিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নেয়নি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বছর শেষে এসে রাজপথে নেমেও প্রতিবাদ করছেন অভিভাবকরা। তারা আগের পরীক্ষাপদ্ধতি ফিরিয়ে এসে নতুন কারিকুলাম সংশোধন করারও দাবি জানিয়েছেন। এরই মধ্যে দাবিদাওয়া নিয়ে আগামীকাল শুক্রবার ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরাম। কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ


AD HERE