ক্যামেরাসহ সাজঘরে গিয়ে আইন লঙ্ঘন করেছেন মোদি!
- Wed, 22 Nov 2023
মাত্র কিছুক্ষণ আগেই আইসিসি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। টানা ১০ ম্যাচ জিতে দেশের মাটিতে ফাইনালে হেরে বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটারেরা বসে রয়েছেন সাজঘরে। হঠাৎ সেখানে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু গেলেনই না, ভারতীয় ক্রিকেটারদের উজ্জীবিত করার চেষ্টা করলেন। তাদের জড়িয়ে ধরলেন। দিল্লিতে নিমন্ত্রণও জানালেন বিরাটদের। এভাবে ভারতের সাজঘরে ঢুকে কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-র নিয়ম ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী? অন্তত তেমনটাই অভিযোগ করেছেন কীর্তি আজাদ। ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের আর একটি পরিচয়ও রয়েছে। তিনবারের এমপি কীর্তি বিজেপি, কংগ্রেস হয়ে এখন তৃণমূলে।
আরো সংবাদ
AD HERE



