রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

পোশাক শিল্পে ঘোষিত ন্যূনতম মজুরি দারিদ্রসীমা অতিক্রমে অপর্যাপ্ত

পোশাক শিল্পে ঘোষিত ন্যূনতম মজুরি দারিদ্রসীমা অতিক্রমে অপর্যাপ্ত - ছবি : নিউজমিডিয়া24

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবন যাত্রার ব্যয় বিবেচনায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরি বাস্তব সম্মত নয় বলে মনে করছেন দেশের অর্থনীতিবিদ ও পোশাকখাতের শ্রমিকরা। এই অবস্থায় নূন্যতম মজুরি বাড়ানোর দাবিতে গত সপ্তাহ ধরে বড় ধরনের আন্দোলনে নেমেছে শ্রমিকরা।

এরই মধ্যে রোববার সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির প্রজ্ঞাপন জারি করেছে। শ্রমিকরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তা পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন। একইসাথে এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও এই আন্দোলনে শ্রমিকরা ব্যাপক দমন পীড়নের শিকার হচ্ছেন।

এদিকে গত ৭ নভেম্বর সরকার ঘোষিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি বর্তমান বাজার দরের সাথে কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবী শ্রমিকদের। এই অবস্থায় তৈরি পোশাক খাতে নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি সাভার, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলনে নেমেছে শ্রমিকরা।

এই আন্দোলনে (রোববার, ১২ নভেম্বর) পর্যন্ত চারজন শ্রমিক নিহত হয়েছে। শতাধিক শ্রমিক আহত হয়েছে। এছাড়াও শ্রমিকদের বিরুদ্ধে ৩২টি মামলা হয়েছে। এসব মামলায় ২০ হাজার জনকে আসামি করা হয়েছে এবং ৯৮ জন গ্রেফতার হয়েছে।

আরো সংবাদ


AD HERE