শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

রিয়াল মাদ্রিদের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ভিনিসিয়াস

রিয়াল মাদ্রিদের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ভিনিসিয়াস - ছবি : নিউজমিডিয়া24

রিয়াল মাদ্রিদের সাথে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে,‘রিয়াল মাদ্রিদ ও ভিনি জুনিয়র চুক্তি বাড়ানোর ব্যপারে সমঝোতায় পৌঁছেছে। এর ফলে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ভিনি রিয়ালেই থাকছেন।’

২৩ বছর বয়সী ভিনিসিয়াস ২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে মাদ্রিদে যোগ দিয়েছিলেন। তারপর থেকে নিজেকে ধীরে ধীরে স্প্যানিশ লিগে অপরিহার্য্য করে তোলেন। গত বছর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়সূচক গোলটি করেছিলেন তিনি।

আরো সংবাদ


AD HERE