নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা
- Wed, 01 Nov 2023
অবরোধ অব্যাহত রাখবে বিএনপি
বিএনপিসহ সরকার বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী চলমান রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি বাড়ছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার এবং পর দিন শনিবার বাদ দিয়ে আগামী রোববার থেকে সপ্তাহজুড়ে ফের টানা অবরোধের কর্মসূচি আসতে পারে। স্থায়ী কমিটিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা হাইকমান্ডকে চলমান অবরোধ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। গণতন্ত্র মঞ্চসহ যুগপতের শরিকরাও বিএনপিকে একই পরামর্শ দিয়েছে। আজ তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি শেষে নতুন এই ঘোষণা আসতে পারে।
আরো সংবাদ
AD HERE



