বন্যায় ভেসে গেছে ভারতীয় সেনাবাহিনীর গোলাবারুদ, চাপা পড়েছে তিস্তার পলিতে!

বন্যায় ভেসে গেছে ভারতীয় সেনাবাহিনীর গোলাবারুদ, চাপা পড়েছে তিস্তার পলিতে! - ছবি : নিউজমিডিয়া24

সাম্প্রতিক আকস্মিক বন্যায় ভারতের সিকিম রাজ্যে বড় ধরনের বিপর্যয় ঘটে। এর জের ধরে তিস্তার পলির নীচে আটকে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর গোলাবারুদ। আর সেই আতঙ্ক ক্রমেই চেপে বসছে। এর জেরে সিকিমে বিপর্যয় মোকাবিলা ও পুনর্গঠনের কাজও ব্যহত হচ্ছে বলে খবর। গত ৪ অক্টোবর তিস্তায় ভয়াবহ হড়পা বানে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়েছিল। এরপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। কিন্তু তারপরও এখনো বিস্ফোরকের নয়া আতঙ্ক রয়ে গেছে।

 

এবার অন্যতম বড় উদ্বেগ হলো পলির নিচে চাপা পড়ে যাওয়া বিস্ফোরক। সেগুলোকে চিহ্নিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত টিম, স্নিফার ডগ দিয়ে সেই বিস্ফোরকগুলো চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

সিকিম রাজ্য বিপর্যয় মোকাবেলা দফতরের এক কর্মকর্তার কথায়, পলির নিচে বিস্ফোরক লুকিয়ে থাকতে পারে। তার জেরে উন্নয়নের কাজ করতে সমস্যা হচ্ছে। এটা একটা বড় উদ্বেগের বিষয়।

আরো সংবাদ


AD HERE