রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

তুরস্ক, মধ্যপ্রাচ্য থেকে কূটনীতিকদের প্রত্যাহার করছে ইসরাইল

তুরস্ক, মধ্যপ্রাচ্য থেকে কূটনীতিকদের প্রত্যাহার করছে ইসরাইল - ছবি : নিউজমিডিয়া24

তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সকল কূটনীতিককে প্রত্যাহার করছে ইসরাইল। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করেছে ইসরাইল।

 

নিরাপত্তাগত কারণে তুরস্কে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত লিলিয়ানসহ ইসরাইলি সকল কূটনীতিক তুরস্ক ত্যাগ করেছেন। ইহলাস নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকেও কূটনীতিকদের প্রত্যহার করছে ইসরাইল।

একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'এটি সাময়িক ব্যবস্থা। এটি স্বল্প মেয়াদে থাকবে।'

ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বিকেলে তুরস্ক থেকে সকল কূটনীতিককে সম্ভব যত দ্রুত সম্ভব ফিরে আসার নির্দেশ দেয়।

 

বুধবার ইস্তাম্বুলের কনস্যুলেট জানায়, ক্রমবর্ধমান 'সন্ত্রাসী হুমকির' মুখে তারা নিজেদের নিরাপত্তার জন্য চলে যাচ্ছে। কনস্যুলারের এক মুখপাত্র এএফপিকে জানান, সতর্ককতার মাত্রা সর্বোচ্চ চারে দাঁড়িয়েছে।

গত বছর ইসরাইল ও তুরস্ক তাদের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে।

আরো সংবাদ


AD HERE