বিএনপির চূড়ান্ত আন্দোলন নিয়ে চিন্তিত আ’লীগ

বিএনপির চূড়ান্ত আন্দোলন নিয়ে চিন্তিত আ’লীগ - ছবি : নিউজমিডিয়া24

আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। এর আগেই চলমান অক্টোবরে বিএনপির সরকার পতন আন্দোলনের চূড়ান্ত ধাপে পৌঁছানোর জোর আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ এ বিষয়ে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন। যদিও বিভিন্ন সভা-সমাবেশে বিএনপিকে অচল করার পাল্টা হুমকি-ধমকিও দিয়ে আসছেন শাসকদলের শীর্ষ নেতৃবৃন্দ। তবে মাঠের প্রধান বিরোধী দল বিএনপির সরকার পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন নিয়ে চিন্তিত হয়ে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অতীতে বিএনপি ও তার মিত্রদের আন্দোলন মোকাবেলায় আইনশৃঙ্খলাবাহিনীর ওপর ভর করে সফলতা পেলেও বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন হওয়ায় আওয়ামী লীগকে নতুন করে ভাবতে হচ্ছে। বিএনপি ও তার মিত্রদের আন্দোলন কিভাবে মোকাবেলা করা যায় শাসকদল ভেতরে ভেতরে কৌশল নির্ধারণ করছে বলে দলটির শীর্ষপর্যায় সূত্রে জানা গেছে।

আরো সংবাদ


AD HERE