মিসর কেন গাজা সীমান্তে সৈন্য বাড়াচ্ছে

মিসর কেন গাজা সীমান্তে সৈন্য বাড়াচ্ছে - ছবি : নিউজমিডিয়া24

ইসরাইল যখন নির্বিচারে বোমা বর্ষণ করে গাজা উপত্যকাকে ধ্বংস করে দিচ্ছে, স্থল হামলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে, তখন গাজার রাফা সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মিসর। একমাত্র রাফা ক্রসিং দিয়েই গাজার লোকজন মিসরে প্রবেশ করতে পারে।

খবরে প্রকাশ, ইসরাইল চাচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুকে সিনাই মরুভূমিতে ঠেলে দিতে। মিস বলছে, এত বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে উৎখাত করাটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাছাড়া এটি মিসরের জন্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার পাশাপাশি দেশটির ভঙ্গুর অর্থনীতিকে আরো বিধ্বস্ত করে ফেলতে পারে। গার্ডিয়ানে এমন মন্তব্যই করা হয়েছে।

ফিলিস্তিনিরা নিজেরা এবং আরো কয়েকটি আরব দেশ আশঙ্কা করছে যে সিনাই চলে গেলে এসব ফিলিস্তিনিকে আর কখনো তাদের বাড়িতে ফিরতে দেয়া হবে না।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি বলেছেন, গাজার ফিলিস্তিনিদের অবশ্যই তাদের 'তাদের বাড়িতে এবং তাদের ভূমিতে' দৃঢ়ভাবে থাকতে হবে।

 

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, তিনিও এ ব্যাপারে মিসরের সাথে পুরোপুরি একমত।

আরো সংবাদ


AD HERE