শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের শেষ চারে যাওয়া!

কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের শেষ চারে যাওয়া! - ছবি : নিউজমিডিয়া24

চেন্নাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও তার আগে ধরমশালায় ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়ল।

কাগজে-কলমে হয়তো শেষ চারে পৌঁছনো এখনো অসম্ভব নয়, কিন্তু তার জন্য বাংলাদেশকে প্রায় দু-তিনটি বড় মাপের ‘আপসেট’ বা অঘটন ঘটাতেই হবে।

বিশ্বকাপ শুরুর আগে দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রকাশ্যেই জানিয়েছিলেন, রাউন্ড রবিন লীগের ৯টা ম্যাচের মধ্যে চার-পাঁচটায় জিতে সেমিফাইনালে যাওয়াই তাদের প্রথম লক্ষ্য।

সেই চার-পাঁচটার টার্গেটের মধ্যে আফগানিস্তান ম্যাচে লক্ষ্যভেদ হয়েছে সহজেই। কিন্তু বাকি ছয়টা ম্যাচের মধ্যে তিন-চারটিতে জেতা শুধু কঠিন নয়– খুব কঠিন!

 

এই ছয়টা ম্যাচে বাংলাদেশ পর পর খেলবে ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ।

এর মধ্যে যদি কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস ম্যাচটা সহজেও জেতা যায়, তারপরও বাকি পাঁচটা ম্যাচে অন্তত তিনটি শক্ত প্রতিপক্ষকে হারাতেই হবে বাংলাদেশকে।

চেন্নাইতে ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্তও তাই প্রকারান্তরে স্বীকার করে নিলেন, সামনের রাস্তা ক্রমশ দুর্গম হয়ে উঠছে।

সেমিফাইনালে ওঠার কথা তুলতেই তার জবাব, 'এখন এটা করতে চাই, ওটা করতে চাই ওসব বলে কী লাভ? আগে আমাদের ভালো খেলতে হবে, কামব্যাক করতে হবে!'

আরো সংবাদ


AD HERE