শিক্ষা ক্যাডারদের তিন দিনের কর্মবিরতিতে স্থবির শিক্ষাঙ্গন
- Wed, 11 Oct 2023
বন্ধ রয়েছে পাঠদান। পরীক্ষাও স্থগিত। কাজ হয়নি কোনো দফতরেও। গতকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী সরকারি কলেজ ও প্রতিষ্ঠানে আবারো শুরু হয়েছে টানা তিন দিনের কর্মবিরতি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ নানান দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে সারা দেশের সরকারি কলেজে শুরু হয়েছে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি। গতকাল প্রথম দিনে কর্মস্থলে উপস্থিত থেকে পাঠদান, পরীক্ষা গ্রহণ, সভায় অংশগ্রহণ ও দাফতরিক কাজ থেকে বিরত ছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ফলে দেশের সরকারি কলেজগুলোতে তৈরি হয়েছে একধরনের অচলাবস্থা।
শিক্ষা ক্যাডারদের তিন দিনের কর্মবিরতিতে স্থবির শিক্ষাঙ্গন
আরো সংবাদ
AD HERE



