শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের, প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের, প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান - ছবি : নিউজমিডিয়া24

বিশ্বকাপে খুব বেশি অর্জন নেই বাংলাদেশের, সমৃদ্ধ নয় ইতিহাস। প্রতিবারেই অনুপ্রেরণা কেবল বড় এক-দুই দলের বিপক্ষে চমক, এই যা! তবে এবার দৃশ্যটা বদলাতে চায় টাইগাররা, লিখতে চায় নতুন গল্প। চোখেমুখে এবার ভিন্ন কিছুর স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ পূরণে আজ মাঠে নামছে বাংলাদেশ।

নতুন লক্ষ্যে, নতুন স্বপ্ন বুকে নতুন একটা বিশ্বকাপ শুরু করছে টাইগাররা। ভারত বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামছে সাকিব আল হাসানের দল। অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি হিমাচল রাজ্যের নয়নাভিরাম ধর্মশালা স্টেডিয়ামে ভারতের আতিথ্য নেবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ আফগানিস্তান।

দ্বিপক্ষীয় ক্রিকেটে অর্জনের কমতি নেই বাংলাদেশের। অভাব শুধু একটা আন্তর্জাতিক শিরোপার। সেই শিরোপা স্বপ্ন বিশ্বকাপ দিয়ে পূরণ যদিও কঠিন, তবে সেমিফাইনালে অন্তত খেলতে চায় সাকিব আল হাসানের দল। প্রস্তুতি, পরিসংখ্যান, আবহাওয়া আর শক্তিমত্তার বিচারে এইটুকু বাংলাদেশ প্রত্যাশা করেই বটে।

আরো সংবাদ


AD HERE