শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

সমালোচনার মুখে বিসিসিআই , পাখির বিষ্ঠার কারণে স্টেডিয়ামের আসনে বসতে পারেনি দর্শকরা

সমালোচনার মুখে বিসিসিআই , পাখির বিষ্ঠার কারণে স্টেডিয়ামের আসনে বসতে পারেনি দর্শকরা - ছবি : নিউজমিডিয়া24

ঘনঘন সূচি পরিবর্তন। নিরাপত্তার ব্যবস্থা না করতে পারায় পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ার্ম-আপ ম্যাচে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়ে দোলাচল। নানা কারণে সমালোচিত হচ্ছে আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপের ১৩তম আসরের একক আয়োজক ভারত। এবার অপরিষ্কার গ্যালারির কারণে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচটি দেখতে গিয়েছিলেন স্টার স্পোর্টসের ভারতীয় ক্রিকেট বিশ্লেষক সি. ভেঙ্কাটেশ। স্টেডিয়ামের পশ্চিম প্যাভিলিয়নের টিকিট কেটেছিলেন তিনি। তবে নিজের সিটের কাছে গিয়ে দেখেন যে, তার সিটসহ আশপাশের বেশ কয়েকটি লেভেলে পাখির বিষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কারণে আগত দর্শকরা নিজেদের নির্দিষ্ট সিটে বসতে পারছেন না।

আরো সংবাদ


AD HERE