৪০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে

৪০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে - ছবি : নিউজমিডিয়া24

দেশে ডলারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। প্রায় দুই বছর ধরে চলছে ডলার সংকট। সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এতে ক্রমাগতভাবে কমছে রিজার্ভ। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিলেও তা কোনো কাজেই আসছে না। এরমধ্যে আরও বড় শঙ্কা তৈরি করেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্সে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত মাসে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক টাকা সমান ১০৯.৫০ টাকা ধরে) এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা। এটি গত ৪০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স।

আরো সংবাদ


AD HERE