শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র
- Sun, 01 Oct 2023
একদম শেষ মুহূর্তে এসে শাটডাউন এড়িয়েছে যুক্তরাষ্ট্র। ৩০শে সেপ্টেম্বর মধ্যরাত থেকে শাটডাউনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে একটি দ্বিদলীয় স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হয়েছে দেশটির প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেট পার্টি। এরপর প্রতিনিধি পরিষদ ও সিনেটে বিলটি পাস হয়েছে। বিলটি পাস না হলে শাটডাউনের মুখে পড়তো মার্কিন সরকার। অর্থাৎ দেশ চালাতে আর কোনো অর্থ পেত না বাইডেন প্রশাসন। তবে এখন আগামী ৪৫ দিনের জন্য অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সরকার পরিচালনা করা যাবে।
আরো সংবাদ
AD HERE



