জ্বালানি তেল আমদানি ও বিপণন উন্মুক্ত হচ্ছে
- Sat, 23 Sep 2023
অবশেষে দেশের বেসরকারি খাতের জন্য অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, পরিশোধন, মজুদ, বিতরণ ও বিপণন উন্মুক্ত করতে যাচ্ছে সরকার। এতে বেসরকারি উদ্যোক্তারা জ্বালানি তেল আমদানি করে তাদের নিজস্ব পেট্রলপাম্পে সরকারি নির্ধারিত দামে বিক্রি করতে পারবে। এ লক্ষ্যে একটি নীতিমালার খসড়াও প্রণয়ন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন- ২০১৬ এবং ন্যাশনাল এনার্জি পলিসি-১৯৯৬-এর আইন ও বিধিমালায় প্রদত্ত ক্ষমতা ও নির্দেশনার আলোকে বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপনের খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানা গেছে।
আরো সংবাদ
AD HERE



