বিশ্বে প্রথম পানির নিচে তৈরি হচ্ছে মসজিদ
- Fri, 22 Sep 2023
বিশ্বে প্রথম পানির নিচে মসজিদ নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির গুরুত্বপূর্ণ শহর দুবাইয়ে মসজিদটি নির্মাণ করা হবে। মসজিদটি নির্মাণে খরচ হবে সাড়ে পাঁচ কোটি দিরহাম। শিগগির-ই এই মসজিদের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।
ধর্মীয় পর্যটন প্রকল্প সম্পর্কে এক ব্রিফিংয়ে এ মসজিদ নির্মাণ পরিকল্পনার ঘোষণা দেয় দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ।
প্রস্তাবিত এই মসজিদের বেশ কয়েকটি ছবি খালিজ টাইমসের সাথে শেয়ার করেছে কর্তৃপক্ষ। মসজিদটি তিনতলা বিশিষ্ট হবে। এর দুটি অংশ থাকবে। একটি পানির ওপর অন্যটি পানির নিচে। পানির ওপরে থাকবে বসার জায়গা ও একটি কফিশপ। নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হবে। আর পানির তলদেশের অংশে থাকবে নামাজের ব্যবস্থা। সেখানে ৫০ থেকে ৭৫ জন মুসল্লি প্রতি ওয়াক্তে নামাজ পড়তে পারবেন। এছাড়া পানির নিচেই থাকবে অজু ও ওয়াশরুমের ব্যবস্থা।



