শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ - ছবি : নিউজমিডিয়া24

সিরিজের লিড নেয়ার লক্ষ্য নিয়ে আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

বৃষ্টির কারণে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। ফলে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে প্রথমবার এগিয়ে যাবার চেষ্টা করবে দু’দলই।

বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হবার আগে নিউজিল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করেছিল বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে সফরকারী নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর পর বৃষ্টির কারণে ৮ ওভার কমিয়ে ৪২ ওভারে নির্ধারিত হয় প্রথম ওয়ানডে।

আরো সংবাদ


AD HERE