বেশি দামে ডলার কেনাবেচা করায় ১০ ব্যাংককে শাস্তির আওতায় আনা হচ্ছে
- Wed, 20 Sep 2023
নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করায় ১০ ব্যাংককে শাস্তির আওতায় আনছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ব্যাংকগুলোকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, বেশকিছু ব্যাংকের বিরুদ্ধে বেশি দামে ডলার কেনাবেচার অভিযোগ পাওয়া গিয়েছিল। তদন্ত করে বাংলাদেশ ব্যাংক ঘটনার সত্যতা পেয়েছে। ফলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরো সংবাদ
AD HERE



