শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

হার দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল

হার দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল - ছবি : নিউজমিডিয়া24

হার দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। চীনের হাংজুতে মুল গেমসের উদ্বোধনের আগেই শুরু হওয়া ফুটবল ম্যাচে আজ আত্মঘাতী গোলে প্রতিবেশী মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ ফুটবল দল।

হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ দলের চেয়ে বাড়তি একজন খেলোয়াড়ের সুযোগটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অন্তত একটি পয়েন্ট আদায়ের সুযোগও হাতছাড়া করেছে তারা। 

ম্যাচের শুরু থেকে অবশ্য প্রাধান্য বিস্তার করেই খেলেছে বাংলাদেশ। গোলের দারুণ একটি সুযোগও পায় লাল-সবুজের দলটি। কিন্তু অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায় ফয়সাল আহমেদ ফাহিমের শট। ম্যাচে বাংলাদেশ দলের সামনে সুরক্ষা দেয়াল হিসেবে অনড় ছিলেন মিয়ানমারের গোল রক্ষক। 

আরো সংবাদ


AD HERE